About 10 Sports:
টেস্ট
ক্রিকেট থেকে অবসর ঘোষণা
করলেন মহেন্দ্র সিং ধোনি ।
দেশের হয়ে সাদা জার্সিতে
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে আর
দেখা যাবে না মাহিকে
। কিন্তু এই
হঠাত্ অবসরের সিদ্ধান্ত নিয়ে
তৈরি হয়েছে বেশ কিছু
প্রশ্ন, মিলছে উত্তর-পাল্টা
উত্তরও । সেই
নিয়ে থাকল এই প্রতিবেদন-
১) প্রশ্ন-এখন কেন?
সিরিজ চলাকালীন এভাবে হঠাত্ করে
অবসর ঘোষণা কেন?
ভক্তদের
উত্তর- আগেই বলেছিলেন, ক্রিকেট
ছাড়লে সবার আগে টেস্ট
থেকেই অবসর নেবেন ।
তা ছাড়া টেস্টে যে
ছাড়তে চলেছেন তার একটা
ইঙ্গিত আগে ছিল ।
পাঁচ দিনের ক্রিকেটে শরীরের
ওপর ধকলটাও নিতে পারছিলেন
না । তাই
বছর শেষেই সিদ্ধান্তটা নিলেন
। তা ছাড়া
সিরিজের ফয়সালা হয়ে গেছে,
বিকল্পও তৈরি, তাই আর
দেরি না করে সিদ্ধান্তটা
নিলেন ।
নিন্দুকদের
উত্তর- এন শ্রীনাবসন বিপদে
পড়ার পর থেকেই ধোনির
কম পছন্দের ফর্ম্যাটে অধিনায়ক থাকার ইচ্ছাটা কমে
গিয়েছিল । তার
ওপর আবার আগামি ৫
ডিসেম্বর কোর্টে ফিক্সিং কাণ্ডে
‘দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি’-র
নাম ঘোষণা হতে চলেছে
। এদিকে ৬
ডিসেম্বর শুরু হতে চলেছে
সিডনি টেস্ট । আগাম
বিপদ বুঝতে পেরে নিজেকে
সরিয়ে নিলেন ।
২) ওয়ানডে-টি টোয়েন্টিতে
আর ভাল করে ফোকাসের
জন্য টেস্টে অবসর?
ভক্তদের
উত্তর-একদম ঠিক ।
আর মাত্র কটা দিন
পরেই শুরু বিশ্বকাপ ।
সামনে আর টেস্ট সিরিজ
নেই । দেশের
স্বার্থে এখন ওয়ানডেতেই সবচেয়ে
ফোকাস থাকা দরকার অধিনায়কের
। তাই সব
বুঝে টেস্ট থেকে অবসর
নিয়ে ছোট ফর্ম্যাটের দিকে
ফোকাস দিলেন ।
নিন্দুকদের
উত্তর- এটাই যদি হবে,তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে
টেস্ট সিরিজের আগেই বলতে পারত
আমি আর খেলব না
। হঠাত্ করে
বলা নেই কওয়া নেই
ফোকাসের জন্য সরে দাঁড়ানোর
গল্পটা ঠিক জমছে না
।
৩) বিশ্বকাপের পর সব ধরনের
ক্রিকেট থেকেই অবসর?
ভক্তদের
উত্তর–
২৯ মার্চ, মেলবোর্নে বিশ্বকাপের
ট্রফি হাতে গোটা মাঠ
ঘুরে অবসর ঘোষণা করবেন
এমনটাই শুধু ধোনিকেই মানায়
। তবে কি
ওয়ানডে, টি২০ তে ধোনি
অন্তত আরও দু তিন
বছর খেলুন সেটাই আশা
করা যায় ।
নিন্দুকদের
উত্তর- বিশ্বকাপের পর ধোনির সব
ধরনের ক্রিকেট থেকেই অবসর নেওয়া
উচিত। কারণ
২০১৫ বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটে
নতুন যুগ শুরু হবে
। যেখানে বেমানান
লাগবে ধোনিকে।
৪) টেস্টে এবার ভারতের
ভবিষ্যত-
ভক্তদের
উত্তর- সৌরভ গাঙ্গুলি ভিত
তৈরি করেছিলেন, ধোনি তাতে ছাদ
দিয়েছেন, এবার কোহলির পালা
সেটার ওপর গাঁথনি দিয়ে
বাড়ি তৈরি করা ।
পরিসংখ্যান বলছে, টেস্টে ভারতের
সবচেয়ে সফল অধিনায়ক ধোনি
। বিদেশের মাটিতে
সাফল্য এনে দিতে না
পারলেও লড়াইয়ের মানসিকতা তৈরি করে গিয়েছেন
। চলতি বছর
লর্ডসের জয়টাই তার প্রমাণ
। ধোনির উত্তরসূরি
কোহলিরে কাজ হবে সেই
লড়াকু মানসিকতাকে ঠিকভাবে কাজে লাগিয়ে জয়
আনা ।
নিন্দুকদের
উত্তর–
আর ভবিষ্যত! টেস্টে বিদেশের মাটিতে
হেরে ভূত করে ভবিষ্যত
তো অন্ধকার করে গেলেন ধোনি
। তবে এ
বার ধোনির অনুপস্থিততে নতুনরা
দেশকে এগিয়ে নিয়ে যাবে
এমনটাই মনে হচ্ছে ।
৫) আর কটা বছর
খেলতে পারতেন কী?
ভক্তদের
উত্তর- তা হয়তো পারতেন
। কিন্তু তাহলে
বোধহয় সেটা ধোনি সুলভ
হত না । কারণ
এই অবসরের সিদ্ধান্ত নিয়ে
তিনি প্রমাণ করলেন, তিনি
ধরতে জানেন, ছাড়তেও জানেন
। অবসর সিদ্ধান্ত
নিয়ে একটা কথা খুব
বলা । অবসর
প্রসঙ্গে খেলোয়াড়দের’
হোয়েন নট হোয়াই’ মেনে
চলতে হয় । ধোনি
সেটাই করলেন । মাহি
টেস্ট অবসরের পর সবাই
প্রশ্ন করছেন হোয়াই? আর
গোটা দেশ বলছে থ্যাঙ্ক
ইউ ।

No comments:
Post a Comment