বিশ্বকাপে যাওয়া
হলো না সাঈদ আজমলের।
বোলিং আ্যাকশন পুরোপুরি ত্রুটিমুক্ত না হওয়াতেই গত চার বছরে ওয়ানডের
দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীকে পাচ্ছে না বিশ্বকাপ।২০১১ বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে
এ পর্যন্ত ৭৩টি ওয়ানডে খেলে আজমল উইকেট পেয়েছেন ১৩৪টি। এ সময়ে একমাত্র লাসিথ মালিঙ্গাই
বেশি উইকেট পেয়েছেন আজমলের চেয়ে।৯৩ ম্যাচে ১৪৪ উইকেট পেয়েছেন শ্রীলঙ্কান এই ফাস্ট বলার।
এছাড়া একশরও বেশি উইকেট পেয়েছেন শুধু রবিন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। বাঁহাতি
স্পিনার জাদেজা পেয়েছেন ৭৪ ম্যাচে ১০৫ টি উইকেট আর অফ স্পিনার ৭৮ ম্যাচে পেয়েছেন ১০১
উইকেট। গত বিশ্বকাপের পর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসান। এই বাঁহাতি
স্পিনার ৩৩ ম্যাচে ৪৫ উইকেট শ্বীকার করেছেন।
No comments:
Post a Comment