Wednesday, December 31, 2014

কোচকেই সব কৃতিত্ব দিতে চান হেন্ডারসন




২০১৪ বছরটা লিভারপুল দলের কাছে ছিল ‘রোলার কোস্টার’ রাইডের মতোই৷ ব্যর্থতার মধ্যেই সাফল্য খুঁজে পেয়েছেন ‘দ্য রেডস’-রা ৷ আর এর জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে একজনকেই ৷ তিনি দলের কোচ ব্রেন্ডন রজার্স ৷ লেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচ দিয়েই নতুন বছর শুরু করছে লিভারপুল ৷


গোটা বছরের সাফল্যের জন্য কোচকে ধন্যবাদ জানাতে ভোলেননি ফুটবলাররা ৷ মিডফিল্ডার জর্ডন হেন্ডারসন যেমন গোটা কৃতিত্বটাই দিতে চান কোচকে ৷ তিনি বলেন, ‘ আমাদের ম্যানেজার যখন থেকে ক্লাবে যোগ দিয়েছেন, তবে থেকেই উনি দারুণ কোচিং করছেন ৷ ট্রেনিং ফিল্ডে আমাদের নিয়ে অনেক পরিশ্রম করেন উনি ৷ ট্যাকটিক্যালিও অনেক উন্নতি করেছি আমরা ৷’

No comments:

Post a Comment